
নয়াদিল্লি, ২২ মে (হি.স.): মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে রাজ্যসভার শূন্য আসনে আগামী ১৮ জুন উপনির্বাচন হবে। শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে, উপনির্বাচন হবে ১৮ জুন, আর ওই দিনই ফল ঘোষণা হবে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ার এবং এআইএডিএমকে নেতা সি ভে শানমুগামের পদত্যাগের পর সৃষ্ট দু'টি শূন্যপদ পূরণের জন্য নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও তামিলনাড়ু থেকে রাজ্যসভার উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে।
উল্লেখ্য, চলতি মাসেই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি নেত্রী সুনেত্রা পওয়ার। বারামতি বিধানসভা উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পর, নিয়মানুযায়ী তিনি গত ৬ মে উচ্চকক্ষের সদস্য পদ থেকে ইস্তফা দেন। এআইএডিএমকে নেতা সি ভে শানমুগামও রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ