
কানপুর, ২২ মে ( হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক পলাতক দুষ্কৃতী। শুক্রবার আগ্রা থেকে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতীকে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতের নাম সুরেন্দ্র সিং। সে হরিয়ানার জিন্দ এলাকার বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ২০২০ সালের ১০ নভেম্বরে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার হয়েছিল সুরেন্দ্র। এই মামলায় মোট ১০৪ জন অভিযুক্তের নাম ছিল। কানপুর জেলে বন্দি হিসেবে ছিল সুরেন্দ্র। সেই সময় সে তার সহযোগী এবং আইনজীবীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে ভুয়ো নথি আদালতে পেশ করে জামিন পায়। তবে এই জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসতেই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু সে পলাতক ছিল| পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। এরপর গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ আগ্রার সিওডি গ্রাউন্ডের কাছ থেকে গ্রেফতার করে পলাতক সুরেন্দ্রকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক