শর্তসাপেক্ষে জামিন পেলেন গর্গ চট্টোপাধ্যায়
কলকাতা, ২২ মে (হি.স.): ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্যায়| শুক্রবার তাঁকে জামিন দিল কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। দু''হাজার টাকার বন্ডে তাঁকে শর্তাধীন জামিন দিয়েছে আদালত। শর্ত, সপ্তাহ
শর্তসাপেক্ষে জামিন পেলেন গর্গ চট্টোপাধ্যায়


কলকাতা, ২২ মে (হি.স.): ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্যায়| শুক্রবার তাঁকে জামিন দিল কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। দু'হাজার টাকার বন্ডে তাঁকে শর্তাধীন জামিন দিয়েছে আদালত। শর্ত, সপ্তাহে এক বার মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে গর্গকে। সাইবার থানার মামলায় এ দিন জামিন পেলেন গর্গ। সাইবার থানার মামলায় এ দিন গর্গকে সংশোধনাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। ময়দান থানার মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। এ বার সাইবার থানার মামলায় জামিন পেলেন গর্গ।

উল্লেখ্য, ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গত ১২ মে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। নির্বাচন পর্বে পোস্ট করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছিলেন উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক। তার ভিত্তিতে গর্গকে দু'বার নোটিস পাঠিয়ে তলব করেছিল লালবাজার। তিনি হাজিরা না দেওয়ায় ১২ মে গ্রেফতার হন। ওইদিন রাত থেকে তাঁকে লালবাজারের লক-আপে কাটাতে হয়েছে। পরেরদিন তাঁকে আদালতে পেশ করা হলে জামিন খারিজ হয়ে যায়। ফলে বেশ কয়েকদিন তাঁকে সংশোধনাগারেই থাকতে হয়। শুক্রবার তাঁকে সংশোধনাগার থেকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। বিচারক শর্তসাপেক্ষে গর্গের জামিন মঞ্জুর করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande