
নয়াদিল্লি,২২ মে (হি.স.): মাউন্ট এভারেস্ট জয়ের জন্য দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর অল ওমেন মাউন্টেনারিং দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক পোস্টে শুক্রবার তিনি লেখেন, নারী শক্তির এই সাফল্য বিএসএফ-এর অপরাজেয় শক্তির কথা প্রমাণ করে। বিএসএফ-এর পক্ষ থেকে এক্স মাধ্যমে জানানো হয়, অতুলনীয় সাহস ও সংকল্প নিয়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে, বিএসএফ-এর সর্বপ্রথম সম্পূর্ণ নারী মাউন্ট এভারেস্ট অভিযাত্রী দল ‘মিশন বন্দে মাতরম’-এর অধীনে সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণের মাধ্যমে ইতিহাস রচনা করেছে।
বিএসএফ-এর সেই টুইটকে ট্যাগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার এক্স মাধ্যমে জানান, নারী শক্তি বিএসএফ-এর অপরাজেয় শক্তি প্রমাণ করল। বিএসএফ-এর সেই মহিলা পর্বতারোহী দলকে আমার আন্তরিক অভিনন্দন, যারা মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে স্বর্ণযুগ রচনা করেছেন। বাহিনীর হীরক জয়ন্তী উদযাপন করে, তাঁরা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন এবং আকাশে 'বন্দে মাতরম' গেয়ে দৃঢ়সংকল্প, দেশপ্রেম ও নিষ্ঠার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ