জন ভাগিদারি – “সবচেয়ে দূরে, সবচেয়ে আগে” প্রচারাভিযান উপলক্ষে শ্রীভূমিতে প্রস্তুতি সভা
শ্রীভূমি (অসম) ২২ মে (হি.স.) : জেলার প্রত্যন্ত, দুর্গম ও সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষের কাছে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা এবং বিভিন্ন সচেতনতামূলক বার্তা কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে “জন ভাগিদারি – সবচেয়ে দূরে, সবচেয়ে আগে” শীর্ষক আইইসি
Sribhumi


শ্রীভূমি (অসম) ২২ মে (হি.স.) : জেলার প্রত্যন্ত, দুর্গম ও সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষের কাছে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা এবং বিভিন্ন সচেতনতামূলক বার্তা কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে “জন ভাগিদারি – সবচেয়ে দূরে, সবচেয়ে আগে” শীর্ষক আইইসি (তথ্য, শিক্ষা ও যোগাযোগ) প্রচারাভিযান উপলক্ষে শুক্রবার শ্রীভূমিতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তামিম। সভায় জেলার বিভিন্ন সরকারি বিভাগের প্রধান, আধিকারিক ও প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রচারাভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

আলোচনাকালে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে সমাজের প্রত্যেক স্তরের মানুষ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, সামাজিক নিরাপত্তা প্রকল্প, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নারী ও শিশু উন্নয়নসহ একাধিক পরিষেবার সুবিধা সম্পর্কে যথাযথভাবে অবগত হতে পারেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তামিম বলেন, সরকারের জনমুখী কর্মসূচির প্রকৃত সুফল তখনই নিশ্চিত হবে যখন তা জেলার একেবারে প্রান্তিক ও দূরবর্তী অঞ্চলের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। তিনি বলেন, “জন ভাগিদারি – সবচেয়ে দূরে, সবচেয়ে আগে” প্রচারাভিযানের মূল লক্ষ্যই হলো জনগণকে সরকারি পরিষেবার সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করা এবং উন্নয়নের মূল ধারায় সকলকে সম্পৃক্ত করা।

তিনি আরও উল্লেখ করেন, এই প্রচারাভিযান সফল করতে হলে প্রত্যেক বিভাগকে আন্তরিকতা, দায়িত্ববোধ ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় প্রচারাভিযানের সম্ভাব্য কর্মসূচি ও রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে গ্রামীণ ও দুর্গম এলাকায় বিশেষ সচেতনতামূলক শিবির আয়োজন, প্রচার সামগ্রী বিতরণ, সাংস্কৃতিক ও তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কিত তথ্য প্রদান এবং জনগণের অভিযোগ ও সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত ছিল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই আইইসি প্রচারাভিযানের মাধ্যমে জেলার সাধারণ মানুষের মধ্যে সরকারি পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জনঅংশগ্রহণ নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততা বৃদ্ধি করাই প্রধান লক্ষ্য। সভায় বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande