
কলকাতা, ২২মে (হি. স.) : জোড়া ধাক্কায় এই মুহূর্তে বেসামাল কলকাতা পুরসভা। একদিকে পুরসভার সচিব বদল এবং তা রাতারাতি কান্ড ও অন্যদিকে পুর - কমিশনারের সঙ্গে বনিবনা হচ্ছে না মহানাগরিকের। জনশ্রুতি, স্মিতা পান্ডে কলকাতা পুরসভার কমিশনার পদে বসার পর থেকেই হিমশীতল সম্পর্ক মেয়র ফিরহাদ হাকিমের। এর উপর ঘৃতাহুতি পড়েছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোটের গড় হিসাবের ধাক্কাতেই টনক নড়েছে পুরপিতা ও পুরমাতাদের। ১০০ - র অধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। সেইসঙ্গে নতুন করে ভয় চড়ে বসেছে পালাবদলের ইঙ্গিত। কাজেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সিংহভাগই অরাজি যে শুক্রবারের পূর্ব নির্ধারিত মাসিক অধিবেশন যোগদানে অনাগ্রহের প্রধান অন্তরায় বলে সূত্রের খবর। এর পরিপ্রেক্ষিতেই আজকের দিনে কেন্দ্রীয় পুরভবনেই তাদের গরহাজিরা সম্পর্কে সুনিশ্চিত হয়েই পুর কর্তৃপক্ষের তরফেও শেষ মুহূর্তে কোনওরকম কারণ ছাড়াই বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তা আগেভাগেই। পরবর্তী পদক্ষেপ নিয়ে সময়ের সঙ্গেই যে সব কিছু চলছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন যে, বর্তমান কমিশনারের সঙ্গে কাজ করতে গিয়ে জটিলতার পরিবেশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত