খিদিরপুরের রুদ্ধশ্বাস জয়, ফাইনাল খেলায় এরিয়ানের মুখোমুখি
কলকাতা, ২২মে (হি. স.) :সিএবি প্রথম ডিভিশন সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে উঠল খিদিরপুর স্পোর্টিং ক্লাব। শুক্রবার সেমিফাইনাল খেলায় কালিঘাট ক্লাবকে ২ উইকেটে হারিয়ে খেতাবের লড়াইয়ে পৌঁছে গেল তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল এরিয়ান ক্লাব, অন
খিদিরপুরের রুদ্ধশ্বাস জয়, ফাইনাল খেলায় এরিয়ানের মুখোমুখি


কলকাতা, ২২মে (হি. স.) :সিএবি প্রথম ডিভিশন সিনিয়র ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনালে উঠল খিদিরপুর স্পোর্টিং ক্লাব। শুক্রবার সেমিফাইনাল খেলায় কালিঘাট ক্লাবকে ২ উইকেটে হারিয়ে খেতাবের লড়াইয়ে পৌঁছে গেল তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল এরিয়ান ক্লাব, অন্য সেমিফাইনালে ভবানীপুর ক্লাবকে ৭৭ রানে পরাজিত করেছে যারা।ইডেন সংলগ্ন মাঠে শুক্রবারের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিংয়ে সংগ্রহ কালিঘাট ক্লাব ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে তোলে ৩২০ রান। এত বড় রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে খিদিরপুর। মাঝখানে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যাওয়ায় ম্যাচে ফেরে কালিঘাট। তবে শেষ পর্যন্ত অরুণ চাপড়ার ঝোড়ো অপরাজিত - ৫৮ রান (৪৪ বল) ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এদিকে, ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩২৮ রান তুলে নেয় খিদিরপুর।

ব্যাট হাতে দলের ত্রাতা হওয়ার পাশাপাশি বল হাতেও কার্যকর ছিলেন অরুণ। তিনি ২ উইকেটও নেন। চাপের মুখে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সই খিদিরপুরকে ফাইনালের টিকিট পৌঁছে দিল।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে এরিয়ান ক্লাব দুরন্ত পারফরম্যান্সে ভবানীপুর ক্লাবকে ৭৭ রানে হারায়। ব্যাট-বল দুই বিভাগে দাপট দেখিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা।

আপাতত নজর ফাইনালের দিকেই। দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াইয়ে জমজমাট ম্যাচের অপেক্ষায় রয়েছে বাংলা ক্রিকেট মহল ও অনুরাগীরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande