চন্দ্রপুরে বাঘের হামলায় ৪ মহিলার মৃত্যু, আতঙ্ক এলাকায়
চন্দ্রপুর, ২২ মে (হি.স.) : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সিন্ধেওয়াহি তালুকের গুঞ্জেওয়াহি এলাকায় শুক্রবার তেঁদু পাতা সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারালেন চার মহিলা। ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেঁদু পাতা সংগ্রহের মর
চন্দ্রপুরে বাঘের হামলায় ৪ মহিলার মৃত্যু, আতঙ্কে এলাকা


চন্দ্রপুর, ২২ মে (হি.স.) : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সিন্ধেওয়াহি তালুকের গুঞ্জেওয়াহি এলাকায় শুক্রবার তেঁদু পাতা সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারালেন চার মহিলা। ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেঁদু পাতা সংগ্রহের মরশুমে জঙ্গলে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, গরমের মরশুমে তেঁদু পাতা তোলার কাজ শুরু হওয়ায় বহু গ্রামবাসী প্রতিদিন জঙ্গলে যাচ্ছেন। শুক্রবার ভোরেও গুঞ্জেওয়াহি গ্রামের কয়েকজন মহিলা নিয়মমাফিক জঙ্গলে তেঁদু পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। সকাল প্রায় ৮টা নাগাদ জঙ্গলে ওত পেতে থাকা একটি বাঘ আচমকা তাঁদের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই চার মহিলার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দ্রুত বাঘটিকে ধরতে অথবা নিয়ন্ত্রণে আনতে হবে। ঘটনার জেরে বনদফতরের বিরুদ্ধে ক্ষোভও তৈরি হয়েছে। বাঘের হামলার খবর পেয়ে সিন্ধেওয়াহি বনাঞ্চলের আধিকারিক অঞ্জলি সায়ংকর দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। বনদফতর ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

মৃতদের নাম কবাডুবাই দাদাজি মোহুরলে (৪৫), অনুবাই দাদাজি মোহুরলে (৪৬), সঙ্গীতা সন্তোষ চৌধুরী (৩৬) এবং সুনীতা কৌশিক মোহুরলে (৩৩)। বনদফতরের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও টহলদারি আরও বাড়ানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande