মধ্যপ্রদেশের অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তে সিবিআইকে অনুমতি দিল সরকার
ভোপাল, ২২ মে (হি.স.) : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অভিনেত্রী ও মডেল ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় বড় মোড়। বহুচর্চিত এই মামলার তদন্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে তুলে দিতে সম্মতি জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। শুক্রবার রাজ্যের
মধ্যপ্রদেশের অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তে সিবিআইকে অনুমতি দিল সরকার


ভোপাল, ২২ মে (হি.স.) : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অভিনেত্রী ও মডেল ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় বড় মোড়। বহুচর্চিত এই মামলার তদন্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে তুলে দিতে সম্মতি জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গত ২০ মে ত্বিশা বাবা নবনিধি শর্মা প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবের সঙ্গে দেখা করেন। সেই সময় মুখ্যমন্ত্রী নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। তিনি জানান, প্রয়োজনে আদালত যদি পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয়, তবে মরদেহ দিল্লির এইমস-এ পৌঁছে দেওয়ার দায়িত্বও সরকার নেবে। এদিকে, রাজ্যসভার সাংসদ বিবেক টাংখা সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন।

স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬-এর ধারা ৬ অনুযায়ী এই মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ত্বিশা শর্মার মৃত্যু, সম্ভাব্য ষড়যন্ত্র এবং প্ররোচনার সঙ্গে যুক্ত সমস্ত বিষয় তদন্তের পূর্ণ অধিকার পেল সিবিআই।

অন্যদিকে, এই মামলায় পলাতক ত্বিশা'র স্বামী সমর্থ সিংয়ের অগ্রিম জামিনের আবেদন নিয়ে শুক্রবার উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ শুনানি চলছে। মৃতার পরিবার এই জামিনের তীব্র বিরোধিতা করেছে।

ত্বিশা'র বাবা নবনিধি শর্মার অভিযোগ, অভিযুক্ত সমর্থ সিং জুলাই ২০২৩ থেকে অগস্ট ২০২৫ পর্যন্ত মধ্যপ্রদেশ সরকারের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন। সেই প্রভাব খাটিয়ে তিনি পলাতক অবস্থাতেও তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ। পাশাপাশি কাটারা হিলস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুনীল দুবের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিও জানিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande