দুবরাজপুরে স্ত্রীকে গুলি করার অভিযোগে গ্রেফতার স্বামী
বীরভূম, ২২ মে (হি.স.): দুবরাজপুরে স্ত্রীকে গুলি করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ আফতাব। বৃহস্পতিবার রাতে দুবরাজপুর থেকে তাঁকে ধরা হয়। ধৃতের কাছে থেকে একটি নাইন এমএম পিস্তল এবং তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, বুধবার
দুবরাজপুরে স্ত্রীকে গুলি করার অভিযোগে গ্রেফতার স্বামী


বীরভূম, ২২ মে (হি.স.): দুবরাজপুরে স্ত্রীকে গুলি করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ আফতাব। বৃহস্পতিবার রাতে দুবরাজপুর থেকে তাঁকে ধরা হয়। ধৃতের কাছে থেকে একটি নাইন এমএম পিস্তল এবং তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অভিযোগ, বুধবার বিকেলে গুলি স্ত্রীকে গুলি করে আফতাব। জখম হন আফতাবের স্ত্রী মেহেরুন্নিসা বিবি। তাঁর পেটে গুলি লাগে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক ছিল আফতাব। জখম মেহেরুন্নিসাকে সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে আফতাব অভিযোগ স্বীকার করেছে। তার বাড়ি থেকেই লুকোনো আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতকে শুক্রবার আদালতে তোলা হচ্ছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande