কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ঘিরে বিতর্ক, শেষমেশ কাউন্সিলর্স ক্লাব রুমে বৈঠক
কলকাতা, ২২ মে (হি. স.): রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার বিতর্ক তৈরি হলো কলকাতা পুরসভায়। পুরসভার মাসিক অধিবেশন আয়োজন নিয়ে শুক্রবার সকাল থেকেই পুরসভায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।অভিযোগ, নির্ধারিত সময়ে মাসিক অধিবেশনের অনুমতি দেওয়া হয়নি। বিষয়ট
বৈঠকে বাধা


কলকাতা, ২২ মে (হি. স.): রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার বিতর্ক তৈরি হলো কলকাতা পুরসভায়। পুরসভার মাসিক অধিবেশন আয়োজন নিয়ে শুক্রবার সকাল থেকেই পুরসভায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।অভিযোগ, নির্ধারিত সময়ে মাসিক অধিবেশনের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর। পরে তাঁরা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেন।এরপর কলকাতা পুরসভার কমিশনারের কাছে লিখিতভাবে জানতে চাওয়া হয়, কোন কারণে অধিবেশনের অনুমতি আটকে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত অধিবেশনের অনুমতি দেওয়া হয় বলে জানা যায়। তবে মূল কক্ষে নয়, কাউন্সিলর্স ক্লাব রুমে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।পরবর্তীতে মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়ের উপস্থিতিতে কাউন্সিলর্স ক্লাব রুমেই মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande