
ফতেহপুর, ২২ মে ( হি.স.) : উত্তর প্রদেশের ফতেহপুরে ঘটলো এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক প্রৌঢ়ের , গুরুতরভাবে আহত হন দুজন ।এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গুলাব সাইনি (৫০) । আহতদের নাম অনিল সাইনি (২৫) এবং রাহুল (২৩)।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গুলাব এবং অনিল বাইকে করে নিজেদের কাজে যাচ্ছিলেন ফতেহপুরের দিকে। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ধেয়ে আসা গুলাবের বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অনিলের বাইকের। দুর্ঘটনার পর তিনজনই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক গুলাবকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক