উত্তরাখণ্ডের সমতলে গরমের চোখরাঙানি, পার্বত্য অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস
দেহরাদূন , ২২ মে ( হি.স.) : উত্তরাখণ্ডে অব্যাহত গরমের দাপট। আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে । তবে গরমের চোখরাঙানির মাঝেই রাজ্যের পাহাড়ি অঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝ
উত্তরাখণ্ডের সমতলে গরমের চোখরাঙানি , পার্বত্য অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস


দেহরাদূন , ২২ মে ( হি.স.) : উত্তরাখণ্ডে অব্যাহত গরমের দাপট। আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে । তবে গরমের চোখরাঙানির মাঝেই রাজ্যের পাহাড়ি অঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস এবং উচ্চ পার্বত্য অঞ্চলে তৈরি হয়েছে তুষারপাতের সম্ভাবনা।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , উত্তরকাশি, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলার কিছু অংশে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। এই এলাকাগুলিতে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া । উচ্চ পার্বত্য অঞ্চলে (৪০০০ হাজার মিটারের বেশি উচ্চতাবিশিষ্ট অঞ্চল ) তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য পাহাড়ি জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সমতলের জেলাগুলিতে আবহাওয়ায় কোনও পরিবর্তে হবে না ।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, এদিন উত্তরাখণ্ডের সমতল ও পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ছিল। হরিদ্বার, পৌড়ি, নৈনিতাল, উধমসিং নগর এবং দেহরাদূন সহ উত্তরকাশি সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ অনেকটাই ওপরে। শনি ও রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরের সপ্তাহের দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে ।

এদিন সকালে সমগ্র দেহরাদূনের আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর বা সন্ধ্যায় কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেহরাদূনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande