সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি, গরমে জ্বলছে মধ্যপ্রদেশের ছত্তরপুর
ছত্তরপুর, ২২ মে (হি.স.): মাত্রাতিরিক্ত গরমে দুর্বিষহ অবস্থা মধ্যপ্রদেশের ছত্তরপুরে। তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। এতটাই গরম যে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছেন না মানুষজন। জেলার খাজুরাহো
সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি, গরমে জ্বলছে মধ্যপ্রদেশের ছত্তরপুর


ছত্তরপুর, ২২ মে (হি.স.): মাত্রাতিরিক্ত গরমে দুর্বিষহ অবস্থা মধ্যপ্রদেশের ছত্তরপুরে। তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। এতটাই গরম যে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছেন না মানুষজন। জেলার খাজুরাহো এলাকায় ভীষণ গরম পড়েছে। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।

খাজুরাহোর মুখ্য পৌর কর্মকর্তা বসন্ত চতুর্বেদী বলেন, “ছত্তরপুর জেলা রেড অ্যালার্টের অধীনে রয়েছে এবং তাপমাত্রা ৪৭° সেলসিয়াসে পৌঁছেছে। রাস্তাঘাট সব ফাঁকা এবং কেউ বাইরে বের হতে চাইছে না। আমরা জনগণকে দুপুরে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা শেড এবং বাস স্টপগুলিতে জলের ব্যবস্থা করেছি, তবে প্রয়োজন না হলে দুপুরে বাইরে না যাওয়াই ভালো।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande