মালদা সফরে বিধানসভার অধ্যক্ষ
মালদা, ২২ মে (হি.স.): শুক্রবার মালদা সফরে এলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। এদিন পুরাতন মালদার সাহাপুরে উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে তাঁকে অভ্যর্থনা জানান বিজেপি নেতৃত্ব। ছিলেন সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপালচন্দ্র সাহা ও জুয়েল মু
মালদা সফরে বিধানসভার অধ্যক্ষ


মালদা, ২২ মে (হি.স.): শুক্রবার মালদা সফরে এলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। এদিন পুরাতন মালদার সাহাপুরে উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে তাঁকে অভ্যর্থনা জানান বিজেপি নেতৃত্ব। ছিলেন সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপালচন্দ্র সাহা ও জুয়েল মুর্মু-সহ দলের অন্যান্য নেতারা। এদিন সাংবাদিকদের রথীন্দ্র বসু বলেন, বিজেপির সংকল্পপত্রে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই সমস্ত কাজ দ্রুত শুরু হবে। আগামী দিনে উত্তরবঙ্গের পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। এই অঞ্চলে এইমস এবং ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় এক নতুন মাইলফলক স্থাপন করবে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পগুলি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানান।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande