তারকেশ্বরের উন্নয়ন নিয়ে মহকুমা শাসকের দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক
তারকেশ্বর, ২২ মে (হি.স.) : তারকেশ্বর বিধানসভার সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে শুক্রবার চন্দননগর মহকুমা শাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু এবং পৌ
তারকেশ্বর পৌরসভার উন্নয়নের স্বার্থে মহকুমা শাসকের  দপ্তরে বৈঠক


তারকেশ্বর, ২২ মে (হি.স.) : তারকেশ্বর বিধানসভার সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে শুক্রবার চন্দননগর মহকুমা শাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু এবং পৌরসভার সমস্ত কাউন্সিলর।

বৈঠকে তারকেশ্বর শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পানীয় জলের সরবরাহ, রাস্তার সংস্কার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানের উপর। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দ্রুত মেটাতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

বিধায়ক সন্তু পান বৈঠকে বলেন, তারকেশ্বরের উন্নয়নের স্বার্থে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। শহরের নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানই তাঁদের মূল লক্ষ্য। পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুও উন্নয়নমূলক প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উত্থাপিত বিভিন্ন বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে আগামী দিনে তারকেশ্বরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবার আরও উন্নতি সম্ভব হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande