কাটিহারে মাদক-সহ গ্রেফতার দুই
কাটিহার, ২২ মে ( হি.স ): বিহারের কাটিহারে পুলিশ গ্রেফতার করল দুই মাদক পাচারকারীকে। বৃহস্পতিবার গভীর রাতে পাথরবাড়ি-জাফরগঞ্জ সড়ক সংলগ্ন এলাকায় ঘটে ঘটনাটি। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের মধ্যে একজন কাটিহারের মনসাহী থানার অন্তর্গত ইমলি টোলা
কাটিহারে মাদক-সহ গ্রেফতার দুই


কাটিহার, ২২ মে ( হি.স ): বিহারের কাটিহারে পুলিশ গ্রেফতার করল দুই মাদক পাচারকারীকে। বৃহস্পতিবার গভীর রাতে পাথরবাড়ি-জাফরগঞ্জ সড়ক সংলগ্ন এলাকায় ঘটে ঘটনাটি। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের মধ্যে একজন কাটিহারের মনসাহী থানার অন্তর্গত ইমলি টোলার বাসিন্দা আবু সুফিয়ান (৩১) ও অপরজন কাটিহারের মনসাহী থানার অন্তর্গত সহজার বাসিন্দা মহম্মদ নাসিম (৩০)। ফাসসিল থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে প্রায় ১০০ গ্রাম মাদক (স্ম্যাক), দুটি মোবাইল ফোন এবং একটি বাইক। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এলাকা টহল দেওয়ার সময় দুই সন্দেহভাজন ব্যক্তির সম্মন্ধে পুলিশের কাছে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে পাথরবাড়ি-জাফরগঞ্জ সড়কের কাছে পুলিশ নজরদারি আরও বাড়িয়ে দেয় । পুলিশের গাড়ি দেখামাত্র ওই দুই ব্যক্তি বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে এবং অবশেষে গ্রেফতার হয় মহম্মদ ও আবুকে । এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande