
শিমলা, ২২ মে (হি.স.): তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেল হিমাচল প্রদেশ। পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে শুক্রবার সকালের পর আচমকাই হিমাচল প্রদেশের আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে হিমাচলে। আইএমডি-র সিনিয়র বিজ্ঞানী সন্দীপ কুমার শর্মা বলেছেন, শুক্রবার সকাল থেকেই পুরো রাজ্য মেঘে ঢেকে গিয়েছে। কয়েকটি জেলায় তাপমাত্রার উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৬-৮ ডিগ্রি কমেছে। রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। এর প্রভাব আগামীকাল পর্যন্ত থাকবে। চম্বা, কাংড়া, কুল্লুর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ