গরমে কাহিল উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে, জনজীবন কার্যত বিপর্যস্ত
নয়াদিল্লি, ২২ মে (হি.স.): মাত্রাতিরিক্ত গরমে কাহিল উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে। অত্যধিক গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, চলতি সপ্তাহজুড়েই উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে গরমের দাপট বজায় থাকবে। পাশাপাশি পূর্ব ভারতের একাধ
আইএমডি


নয়াদিল্লি, ২২ মে (হি.স.): মাত্রাতিরিক্ত গরমে কাহিল উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে। অত্যধিক গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, চলতি সপ্তাহজুড়েই উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে গরমের দাপট বজায় থাকবে। পাশাপাশি পূর্ব ভারতের একাধিক রাজ্যও গরমে কাহিল হয়ে পড়েছে। তবে, ২২ মে-র পর দিল্লি, হরিয়ানা ও চন্ডীগড়ে গরম কিছুটা কমতে পারে।

আইএমডি জানিয়েছে, ২৫ তারিখ পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২৬ ও ২৭ তারিখে পূর্ব মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে, ২৪ তারিখে পশ্চিম রাজস্থানে, ২৭ মে পর্যন্ত পূর্ব রাজস্থানে এবং ২৫ মে পর্যন্ত ওড়িশায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande