অন্ডালে বজ্রপাতে আহত ৩ শিশু, এক শিশুর অবস্থা আশঙ্কাজনক
দুর্গাপুর, ২২ মে (হি.স.) : বজ্রপাতে আহত হল তিন শিশু। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার খান্দরা পঞ্চায়েতের সিদুলি বেদ পাড়া এলাকায়। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।জানা গিয়েছে, এদিন বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বিদ্যুৎ চমকানো
অন্ডালে বজ্রপাতে আহত ৩ শিশু, এক শিশুর অবস্থা আশঙ্কাজনক


দুর্গাপুর, ২২ মে (হি.স.) : বজ্রপাতে আহত হল তিন শিশু। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার খান্দরা পঞ্চায়েতের সিদুলি বেদ পাড়া এলাকায়। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।জানা গিয়েছে, এদিন বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত শুরু হয়। সেই সময় বেদ পাড়ায় বাড়ির উঠোনে খেলা করছিল তিন শিশু। আচমকা কাছাকাছি বজ্রপাতের শব্দে তিন শিশু জ্ঞান হারায়।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খান্দরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর দুই শিশুকে ছেড়ে দেওয়া হলেও আট বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande