মান্দারণে ৩৩ কেজি গাঁজাসহ ধৃত দুই পাচারকারী আদালতে পেশ
আরামবাগ, ২২ মে (হি.স.) : গোঘাটের মান্দারণ এলাকা থেকে ৩৩ কেজি গাঁজা সহ গ্রেফতার হওয়া দুই পাচারকারীকে শুক্রবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করল গোঘাট থানার পুলিশ। ধৃতদের নাম বাদল খাতাটিয়া ও দমদার মুন্ডা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি ওড়িশায়।
গাঁজা পাচার করতে গিয়ে ধৃত ২

আরামবাগ, ২২ মে (হি.স.) : গোঘাটের মান্দারণ এলাকা থেকে ৩৩ কেজি গাঁজা সহ গ্রেফতার হওয়া দুই পাচারকারীকে শুক্রবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করল গোঘাট থানার পুলিশ। ধৃতদের নাম বাদল খাতাটিয়া ও দমদার মুন্ডা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি ওড়িশায়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মান্দারণ এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ তাদের হেফাজতের আবেদন জানায়। পাশাপাশি গাঁজা পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিকেও আদালতে পেশ করা হয়েছে।

এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, গাঁজার উৎস কোথায় এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে গোঘাট থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

 rajesh pande