গোঘাটের কুমারগঞ্জে বিজেপির বিজয় মিছিল, উপস্থিত বিধায়ক প্রশান্ত দিগার
আরামবাগ, ২২ মে (হি.স.) : গোঘাট বিধানসভার অন্তর্গত কুমারগঞ্জ অঞ্চলে শুক্রবার বিজেপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হল। মিছিলে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার সহ দলের অন্যান্য নেতৃত্ব। দলীয় পতা
কুমারগঞ্জে বিজেপির বিজয় মিছিল


আরামবাগ, ২২ মে (হি.স.) : গোঘাট বিধানসভার অন্তর্গত কুমারগঞ্জ অঞ্চলে শুক্রবার বিজেপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হল। মিছিলে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার সহ দলের অন্যান্য নেতৃত্ব।

দলীয় পতাকা ও ব্যানার নিয়ে কুমারগঞ্জ এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই বিজয় মিছিল। মিছিল চলাকালীন কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন স্থানে মিছিলকে স্বাগত জানান বলে দলীয় সূত্রে জানা গেছে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বিধায়ক প্রশান্ত দিগার দলীয় কর্মীদের অভিনন্দন জানান এবং আগামী দিনে এলাকার উন্নয়নমূলক কাজ আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের সমর্থন ও সহযোগিতাই দলের শক্তি, সেই বিশ্বাসকে সামনে রেখেই জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়া হবে।

এই কর্মসূচিতে বিজেপির স্থানীয় ও মণ্ডল স্তরের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে বিজয় মিছিল সম্পন্ন হয় বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande