নারকেলডাঙায় পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নাবালকের
কলকাতা, ২২ মে (হি.স.): পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের। জখম হয়েছে তার দুই সঙ্গী। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, নারকেলডাঙা থানা এলাকার ক্যানাল ওয়েস্ট রোডে, রেল সেতুর কাছে। মৃত নাবালকের নাম মহম্ম
নারকেলডাঙায় পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নাবালকের


কলকাতা, ২২ মে (হি.স.): পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের। জখম হয়েছে তার দুই সঙ্গী। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, নারকেলডাঙা থানা এলাকার ক্যানাল ওয়েস্ট রোডে, রেল সেতুর কাছে। মৃত নাবালকের নাম মহম্মদ সায়ান। তার বাড়ি এন্টালি থানা এলাকার তাঁতিবাগান রোডে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই নাবালক তার দুই সঙ্গীকে নিয়ে একটি স্কুটারে চেপে ক্যানাল ওয়েস্ট রোড দিয়ে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল একটি পণ্যবাহী গাড়ি। অভিযোগ, রাস্তার পাশে রাখা বালিতে পিছলে স্কুটারটি উল্টে যায়। তাতে তিন জন রাস্তায় ছিটকে পড়ে। দু'জন সামান্য জখম হলেও মহম্মদ সায়ান পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়। তাকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ পণ্যবাহী গাড়িটিকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande