আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবসে বন ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতার বার্তা বনমন্ত্রীর
আগরতলা, ২২ মে (হি.স.) : আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষ্যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। শুক্রবার আগরতলায় হাতিপাড়া ফরেস্ট কমপ্লেক্সে ত্রিপুরা বায়ো-ডাইভার্সিটি বোর্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সেমিনারে
বনমন্ত্রী অনিমেষ দেববর্মা


আগরতলা, ২২ মে (হি.স.) : আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষ্যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। শুক্রবার আগরতলায় হাতিপাড়া ফরেস্ট কমপ্লেক্সে ত্রিপুরা বায়ো-ডাইভার্সিটি বোর্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সেমিনারের আয়োজন করা হয়।

সারা বিশ্বের পাশাপাশি এদিন ত্রিপুরাতেও আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বায়ো-ডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান আর কে স্যামন, কৃষি দফতরের সচিব অপূর্ব রায়, বামুটিয়া ব্লক সভাপতি দীপক কুমার সিংহ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা হাতিপাড়া ফরেস্ট কমপ্লেক্স এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষা ও বনভূমি সংরক্ষণের গুরুত্ব সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান উদ্যোক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী বলেন, “পরিবেশকে বাঁচাতে হলে বনকে বাঁচাতে হবে। বন্যপ্রাণীদের রক্ষা করতে হবে। ত্রিপুরার নিজস্ব প্রাকৃতিক সম্পদকে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারলেই মানুষ ও বন্যপ্রাণী উভয়ই নিরাপদে বেঁচে থাকতে পারবে।” তিনি আরও বলেন, জীববৈচিত্র্য রক্ষা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ এবং এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

এদিনের সেমিনারে পরিবেশ সংরক্ষণ, বনভূমির গুরুত্ব এবং জীববৈচিত্র্য রক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেমিনারে অংশ নেওয়া বিজ্ঞানীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বন ও বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande