ইরান ও রাশিয়া থেকে তেল না কেনায়; কি বাধ্যবাধকতা, মোদীকে প্রশ্ন কেজরিওয়ালের
নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এমতাবস্থায় কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে কেজরিওয়ালের প্রশ্ন, ইরান ও রাশিয়া থেকে তেল না কেনায়; কি বাধ্যবাধকতা রয়েছে
ইরান ও রাশিয়া থেকে তেল না কেনায়; কি বাধ্যবাধকতা, মোদীকে প্রশ্ন কেজরিওয়ালের


নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এমতাবস্থায় কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে কেজরিওয়ালের প্রশ্ন, ইরান ও রাশিয়া থেকে তেল না কেনায়; কি বাধ্যবাধকতা রয়েছে মোদীজি?

সোমবার এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, তেলের দাম আবার বেড়েছে। আমরা এখনও রাশিয়া ও ইরান থেকে সস্তা তেল কিনছি না। কী বাধ্যবাধকতা মোদী জি? কেজরিওয়াল বলেন, বর্তমানে ১৪০ কোটি মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। তাঁরা সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া হয়ে গেছে। কেজরিওয়াল যুক্তি দেন, রাশিয়া ও ইরান থেকে কম দামে তেল ও গ্যাস আমদানি করলে ভারতীয় নাগরিকদের ওপর বোঝা কমতে পারে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য হতে পারে। তিনি আরও দাবি করেন, রাশিয়া ও ইরান উভয়ই ভারতকে পর্যাপ্ত পরিমাণে সস্তা জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, এই প্রস্তাবগুলোর সুবিধা নিতে সরকারকে কী বাধা দিচ্ছে। তিনি প্রশ্ন করেন, “যখন নাগরিকরা দাবি করছেন এবং এই দেশগুলো সস্তা ও পর্যাপ্ত সরবরাহ দিচ্ছে, তখন প্রধানমন্ত্রীকে রাশিয়া ও ইরান থেকে তেল ও গ্যাস কিনতে বাধা দিচ্ছে এমন প্রতিবন্ধকতাগুলো কী?”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande