(আপডেট) এনআইএলডি কলকাতা পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রী ড. বীরেন্দ্র কুমারের
কলকাতা, ২৫ মে (হি.স.): কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার সোমবার কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজঅ্যাবিলিটিজ (দিব্যাঙ্গজন) বা এনআইএলডি পরিদর্শন করেন এবং দিব্যাঙ্গজনদের পুনর্বাসন, চিকিৎসা ও সহায়তা পরিষেবা আরও শ
এনআইএলডি কলকাতা পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রী ড. বীরেন্দ্র কুমারের


কলকাতা, ২৫ মে (হি.স.): কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার সোমবার কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজঅ্যাবিলিটিজ (দিব্যাঙ্গজন) বা এনআইএলডি পরিদর্শন করেন এবং দিব্যাঙ্গজনদের পুনর্বাসন, চিকিৎসা ও সহায়তা পরিষেবা আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক নতুন পরিষেবার উদ্বোধন করেন। পরিদর্শনের সময় ড. বীরেন্দ্র কুমার প্রতিষ্ঠানে চিকিৎসাধীন দিব্যাঙ্গজন রোগীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি অভিভাবক, চিকিৎসক এবং পুনর্বাসন নিয়ে কাজ করা কর্মীদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট, বিশেষত চক্ষুবিদ্যা ও লো ভিশন কেয়ার পরিষেবা পরিদর্শন করেন।

এই সফরে কেন্দ্রীয় মন্ত্রী একাধিক নতুন পরিষেবার উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে একটি ড্রাইভিং সিমুলেটর, দুটি অ্যাম্বুল্যান্স, একটি অফিস যান, একটি সৌরশক্তি প্যানেল ব্যবস্থা, একটি লো ভিশন অ্যাসেসমেন্ট ক্লিনিক, একটি কম্বিনেশন থেরাপি ইউনিট প্রভৃতি। তিনি ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অংশ হিসাবে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি চারাগাছও রোপণ করেন। ড. বীরেন্দ্র কুমার দায়িত্বশীল ও পরিবেশবান্ধব জনপরিষেবা চর্চার গুরুত্বের ওপরও জোর দেন।

সংবাদমাধ্যমকে ড. বীরেন্দ্র কুমার বলেন, এখানকার কেন্দ্রটি বিশেষভাবে সক্ষম শিশু, লো ভিশন শিশু এবং বিভিন্ন বয়সের অন্যান্য রোগীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দুর্ঘটনায় অঙ্গ হারানো রোগীদের জন্য ফিজিওথেরাপি–সহ বিভিন্ন ধরনের চিকিৎসাও এখানে দেওয়া হচ্ছে। অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে, যার মাধ্যমে এখন কয়েক ঘণ্টার মধ্যেই কৃত্রিম অঙ্গ ব্যক্তির প্রয়োজন অনুযায়ী তৈরি করা সম্ভব হচ্ছে, যেখানে আগে কয়েকদিন সময় লেগে যেত। এর ফলে, বিশেষভাবে সক্ষম রোগীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ৃছে। অনেক রোগী চিকিৎসার পর আবার পড়াশোনাও শুরু করতে পেরেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande