বকেয়া প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির
নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): কেন্দ্রীয় কয়লা এবং খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি সোমবার মন্ত্রকের অধীন খনি ও অনুসন্ধান সংস্থাগুলিকে সব বকেয়া প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য এবং ভারতের খনিজ নিরাপত্তা এবং কৌশলগত উন্নয়নের লক্ষ্যকে জোরদার করতে লক্ষ্য স্থ
বকেয়া প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির


নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): কেন্দ্রীয় কয়লা এবং খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি সোমবার মন্ত্রকের অধীন খনি ও অনুসন্ধান সংস্থাগুলিকে সব বকেয়া প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য এবং ভারতের খনিজ নিরাপত্তা এবং কৌশলগত উন্নয়নের লক্ষ্যকে জোরদার করতে লক্ষ্য স্থির করে কাজ করার নির্দেশ দিলেন।

এদিন বেঙ্গালুরুতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই), ন্যাশনাল ইন্সটিটিউট অফ রক মেকানিক্স (এনআইআরএম), ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস (আইবিএম) এবং রিমোট সেন্সিং অ্যান্ড এরিয়াল সার্ভে (আরএসএএস) ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে জি কিষাণ রেড্ডি বলেন, সব সংস্থাকে বকেয়া প্রকল্পের কাজ দ্রুত করতে হবে এবং প্রত্যেকটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ভিত্তি প্রযুক্তি, স্বচ্ছতা এবং দক্ষতাকে নিশ্চিত করতে হবে। ভারতের মানুষ এবং ভারত সরকার আশা করে এই ক্ষেত্রের প্রত্যেকটি সংস্থার কাছ থেকে দ্রুত, দায়িত্বসম্পন্ন এবং দৃশ্যমান ফলাফল। বৈঠকে জোর দেওয়া হয় খনিজ অনুসন্ধানে গতি আনার ওপর, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করার ওপর, সুস্থায়ী খনি কার্যের প্রসারে এবং বিকশিত ভারত ২০৪৭-এ জাতীয় লক্ষ্যের সঙ্গে প্রাতিষ্ঠানিক প্রয়াসের সাযুজ্য রাখার ওপর। বৈঠকে মন্ত্রী চলতি প্রকল্পগুলির, দেশ জুড়ে প্রযুক্তিগত উন্নতি এবং অনুসন্ধান কাজের বিশেষ করে বিরল শ্রেণীর খনিজ, রেয়ার আর্থ এলিমেন্টস (আরইই), লিথিয়াম, নিকেল, কোবাল্ট, টাংস্টেন, ভ্যানাডিয়াম এবং প্ল্যাটিনাম গ্রুপের উপাদানগুলির সমীক্ষা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande