যান্ত্রিক ত্রুটির জের, গুলমার্গে রোপওয়েতে আটকে পড়লেন প্রায় ৩০০ পর্যটক
গুলমার্গ, ২৫ মে (হি.স.) : জম্মু-কাশ্মীরের গুলমার্গে বেড়াতে গিয়ে চরম বিপত্তি। রোপওয়েতে দীর্ঘক্ষণ আটকে রইলেন শয়ে শয়ে পর্যটক। সোমবার দুপুরে এক ঘণ্টারও বেশি সময় ধরে গুলমার্গের রোপওয়েতে আটকে থাকেন প্রায় ৩০০ জন পর্যটক। আচমকা এই বিপত্তির জেরে পর্যটক
রোপওয়েতে আটকে শ্রমিক


গুলমার্গ, ২৫ মে (হি.স.) : জম্মু-কাশ্মীরের গুলমার্গে বেড়াতে গিয়ে চরম বিপত্তি। রোপওয়েতে দীর্ঘক্ষণ আটকে রইলেন শয়ে শয়ে পর্যটক। সোমবার দুপুরে এক ঘণ্টারও বেশি সময় ধরে গুলমার্গের রোপওয়েতে আটকে থাকেন প্রায় ৩০০ জন পর্যটক। আচমকা এই বিপত্তির জেরে পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির বিষয়, শেষ পর্যন্ত তাঁদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন।

প্রাথমিক তদন্তে আধিকারিকরা জানিয়েছেন, রোপওয়ের এই গোলমালের নেপথ্যে রয়েছে যান্ত্রিক ত্রুটি। ঠিক কী কারণে এই যান্ত্রিক গোলযোগ দেখা দিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande