চাহিদা বৃদ্ধিতেও জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন : ইন্ডিয়ান অয়েল
কলকাতা, ২৫ মে (হি.স.): দেশের বেশ কয়েকটি অঞ্চলে জ্বালানির চাহিদা হঠাৎ এবং তীব্রভাবে বৃদ্ধি পেলেও, পেট্রোল, ডিজেল এবং এলপিজি-র নিরবিচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল) দেশজুড়ে তাদ
চাহিদা বৃদ্ধিতেও জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন : ইন্ডিয়ান অয়েল


কলকাতা, ২৫ মে (হি.স.): দেশের বেশ কয়েকটি অঞ্চলে জ্বালানির চাহিদা হঠাৎ এবং তীব্রভাবে বৃদ্ধি পেলেও, পেট্রোল, ডিজেল এবং এলপিজি-র নিরবিচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল) দেশজুড়ে তাদের কর্মসম্পাদন প্রক্রিয়া এবং লজিস্টিকস সমন্বয় বজায় রেখে চলেছে। সোমবার ইন্ডিয়ান অয়েল-এর পক্ষ থেকে জারি করা একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে একাধিক রাজ্যে কৃষিভিত্তিক কাজকর্ম এবং ফসল কাটার মরশুম চলার কারণে পেট্রোলিয়াম পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেতে দেখছে তেল বিপণন সংস্থাগুলি। বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ওএমসিগুলি তাদের টার্মিনাল, ডিপো, পাইপলাইন, এলপিজি বটলিং প্ল্যান্ট এবং খুচরো বিক্রয় কেন্দ্রের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রেখেছে। গ্রাহকদের আতঙ্কিত হয়ে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande