
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুকে বুধবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো দেশ। পুণ্যতিথিতে নেহরুকে শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ। নেহরুকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার সকালে জওহরলাল নেহরুর ৬২-তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিসৌধ শান্তি বনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও নেহরুকে শ্রদ্ধা জানান রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল প্রমুখ। কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদও নেহরুকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জওহরলাল নেহরুকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুকে বিনম্র শ্রদ্ধা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ