
নৈনিতাল, ২৭ মে (হি.স.): ফের ভয়াবহ আগুন লাগল উত্তরাখণ্ডের জঙ্গলে। মঙ্গলবার রাতে নৈনিতালের কৃষ্ণাপুরে জঙ্গলে দাবানলের ঘটনা ঘটে। রাতের অন্ধকারে জঙ্গলের বিস্তীর্ণ অংশে আগুন ধরে যায়, দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। সেই আগুন জনবসতিপূর্ণ এলাকা পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে আতঙ্ক ছড়ায় জনবসতিপূর্ণ এলাকায়।
বন ও দমকল দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে নৈনিতালের কৃষ্ণাপুরের জঙ্গলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বাতাসের গতিবেগের জন্য সেই আগুন জনবসতিপূর্ণ এলাকায় পৌঁছে যায়। পরে স্থানীয় লোকজন, বন বিভাগ এবং দমকল বিভাগের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ