কর্ণাটকে দাঁড়িয়ে থাকা লরিতে গাড়ির ধাক্কা, একই পরিবারের পাঁচজনের মৃত্যু
চিত্রদুর্গ, ২৭ মে (হি.স.) : কর্ণাটকের চিত্রদুর্গ জেলার মোলকালমুরু তালুকের বৈরাপুর গ্রামের কাছে জাতীয় সড়ক ১৫০এ-তে বুধবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে দাঁড়
কর্ণাটকে দাঁড়িয়ে থাকা লরিতে গাড়ির ধাক্কা, একই পরিবারের পাঁচজনের মৃত্যু


চিত্রদুর্গ, ২৭ মে (হি.স.) : কর্ণাটকের চিত্রদুর্গ জেলার মোলকালমুরু তালুকের বৈরাপুর গ্রামের কাছে জাতীয় সড়ক ১৫০এ-তে বুধবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে দ্রুতগতির একটি বোলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বোলেরোটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

মৃতদের পরিচয় পাওয়া গিয়েছে। মৃতরা হলেন বল্লারির বাসিন্দা বেঙ্কটেশ (২৮), শিবাম্মা (২৫), মীনাক্ষী (১৬), পূজা (৪) এবং দেড় বছরের পরশুরাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সকলেই একই পরিবারের সদস্য।

ঘটনার খবর পেয়ে মোলকালমুরু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মোলকালমুরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande