মুদ্রাস্ফীতির আগুনে সাধারণ মানুষ ঘামছে, মোদীকে কটাক্ষ করে মন্তব্য মল্লিকার্জুনের
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): মাত্রাতিরিক্ত গরম ও তাপপ্রবাহে নাজেহাল দেশের বিভিন্ন রাজ্য। এমতাবস্থায় দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই বার্তাকে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বু
মল্লিকার্জুন খাড়গে


নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): মাত্রাতিরিক্ত গরম ও তাপপ্রবাহে নাজেহাল দেশের বিভিন্ন রাজ্য। এমতাবস্থায় দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই বার্তাকে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বুধবার এক্স মাধ্যমে লিখেছেন, আমরা গরম সহ্য করতে পারি, কিন্তু মুদ্রাস্ফীতির আগুনে সাধারণ মানুষ ঘামছে।

উল্লেখ্য, বিগত কয়েকদিনের মধ্যে দেশে অনেকটাই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এছাড়াও সিএনজি-র দামও মহার্ঘ হয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন খাড়গে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর আহ্বান, মোদীজি, আপনার সরকারের লুটপাট নিয়ে দয়া করে কিছু বলুন?

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande