ঈদের আগে উত্তর দিল্লিতে ফ্ল্যাগ মার্চ পুলিশের, সিসিটিভি-তে চলছে নজরদারি
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : বৃহস্পতিবার ঈদ, তার আগে বুধবার উত্তর দিল্লিতে ফ্ল্যাগ মার্চ দিল্লি পুলিশের। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে এই ফ্ল্যাগ মার্চ করা হয়। ঈদ-উল-আজহার আগে বুধবার উত্তর দিল্লির সদর বাজার এলাকায় দিল্লি পুলিশ ফ্ল্যাগ মার্চ ক
ঈদের আগে উত্তর দিল্লিতে ফ্ল্যাগ মার্চ পুলিশের, সিসিটিভি-তে চলছে নজরদারি


নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : বৃহস্পতিবার ঈদ, তার আগে বুধবার উত্তর দিল্লিতে ফ্ল্যাগ মার্চ দিল্লি পুলিশের। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে এই ফ্ল্যাগ মার্চ করা হয়। ঈদ-উল-আজহার আগে বুধবার উত্তর দিল্লির সদর বাজার এলাকায় দিল্লি পুলিশ ফ্ল্যাগ মার্চ করেছে। উত্তর দিল্লির ডিসিপি রাজা বানথিয়া বলেন, আমরা বিভিন্ন সম্প্রদায়ের সহযোগিতায় আগাম প্রস্তুতি শুরু করেছি; আমাদের কর্মপরিচালনা কৌশলের জন্য একটি সাধারণ ভিত্তি স্থাপন করতে সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। আমাদের কৌশলের মধ্যে রয়েছে সংগঠিত টহল।।আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছি। সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে এবং কার্যকর তদারকি নিশ্চিত করতে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছি। খোলা স্থানে কোরবানির অনুমতি নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande