অনলাইন গেমের উপর ২৮ শতাংশ শুল্ক বহাল সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): অনলাইন গেমের উপর কেন্দ্রের জিএসটি কাঠামোকে বহাল রাখল সুপ্রিম কোর্ট। বর্তমানে অনলাইন গেম থেকে কেন্দ্রীয় সরকার ২৮ শতাংশ শুল্ক নেয়, যা সর্বোচ্চ। তাতেই আপত্তি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল একাধিক গেমিং সংস্থা। বুধবার সু
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): অনলাইন গেমের উপর কেন্দ্রের জিএসটি কাঠামোকে বহাল রাখল সুপ্রিম কোর্ট। বর্তমানে অনলাইন গেম থেকে কেন্দ্রীয় সরকার ২৮ শতাংশ শুল্ক নেয়, যা সর্বোচ্চ। তাতেই আপত্তি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল একাধিক গেমিং সংস্থা। বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সংবিধানের ‘২৪৬ক’ অনুচ্ছেদের অধীনে এই ধরনের শুল্ক আরোপ করার জন্য সংসদ ও বিধানসভাগুলির উপযুক্ত আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে।

উল্লেখ্য, শীর্ষ আদালতের এই রায়ের ফলে কেন্দ্রীয় সরকারের রাজস্ব আদায়ের পথ আরও মসৃণ হলো। তবে গেমিং সংস্থাগুলির জন্য এটি একটি বড় ধাক্কা। ওয়াকিবহাল মহল মনে করছে, এর ফলে আগামী দিনে অনলাইন গেম খেলার খরচ ব্যবহারকারীদের পকেট থেকে আরও বেশি খসাতে হতে পারে, অথবা সংস্থাগুলিকে তাদের ব্যবসায়িক মডেলে বড়সড় পরিবর্তন আনতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande