এসআইআর-কে বৈধতা সুপ্রিম কোর্টের, নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-কে সম্পূর্ণ বৈধ আখ্যা দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এসআইআরের উদ্দেশ্য বৈধ এবং সংবিধানসম্মত। এর মাধ্যমে নাম বাদ দেওয়ার প্রক্রি
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-কে সম্পূর্ণ বৈধ আখ্যা দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এসআইআরের উদ্দেশ্য বৈধ এবং সংবিধানসম্মত। এর মাধ্যমে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আইন-বিরোধী নয়। ভোটারদের নোটিস এবং শুনানির অধিকার বজায় রাখা হয়েছে।

বুধবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, এসআইআরের মাধ্যমে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া এখনও আইনের সীমার মধ্যেই রয়েছে এবং এতে ভোটারদের মৌলিক প্রক্রিয়াগত অধিকার রক্ষা করা হয়েছে। এই প্রক্রিয়ার সময় নির্দিষ্ট নথি চাওয়া বেআইনি নয়, বরং সঠিক ও একরকম যাচাই নিশ্চিত করার জন্য এটি প্রয়োজনীয় এবং নির্বাচন কমিশনের এই ধরনের নথি নির্দিষ্ট করার ক্ষমতা রয়েছে। শীর্ষ আদালত আরও বলেছে, নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরির সময় নাগরিকত্ব যাচাই করতে পারে, কিন্তু সেই ক্ষমতা শুধুই ভোটার তালিকায় নাম রাখা বা বাদ দেওয়ার প্রশ্ন পর্যন্ত সীমাবদ্ধ। ভোটার তালিকায় নাম না থাকা মানেই কাউকে বিদেশি নাগরিক ঘোষণা করা যাবে না। নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সেই সিদ্ধান্ত নেবেন নাগরিকত্ব আইন অনুযায়ী নির্ধারিত সরকারি কর্তৃপক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande