প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বুধবার বৈঠক করতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
চেন্নাই, ২৭ মে (হি.স.) : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিজয় । বুধবার তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। গত ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজয়। জানা
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বুধবার বৈঠক করতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়


চেন্নাই, ২৭ মে (হি.স.) : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিজয় । বুধবার তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। গত ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজয়। জানা গিয়েছে, বুধবার চেন্নাই বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। তাঁর দিল্লি সফরের প্রস্তুতি খতিয়ে দেখছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক শীর্ষ আধিকারিক।

সূত্রের খবর, তামিলনাড়ুর মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। মন্ত্রী আদব অর্জুনাও মঙ্গলবার রাতেই দিল্লিতে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিজয়ের বৈঠক হতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর সঙ্গে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ, উন্নয়ন প্রকল্পের অনুমোদন, মেকেদাতু বাঁধ ইস্যু এবং ‘পিএম-শ্রী’ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

দিল্লি সফরে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী বিজয়ের। আগামী বৃহস্পতিবার তাঁর কংগ্রেস নেতা রাহুল গান্ধী-র সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাম নেতাদের সঙ্গেও তিনি দেখা করতে পারেন। বৃহস্পতিবারই তাঁর চেন্নাই ফেরার কথা।

দিল্লিতে অবস্থানকালে প্রথমবারের জন্য তামিলনাড়ু ভবনেও যাবেন মুখ্যমন্ত্রী বিজয়। এরপর তিনি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি -তে যেতে পারেন। সেখানে তিরুভল্লুভরের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande