চলন্ত গাড়িতে আগুন, রাজস্থানে ঝলসে মৃত্যু চার জনের
আজমের, ২৮ মে (হি.স.): রাজস্থানের আজমের জেলার শ্রীরামপুরা গ্রামে চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের চার জনের ঝলসে মৃত্যু হয়েছে। পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বরোদা থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রাক্তন পঞ্চায়
চলন্ত গাড়িতে আগুন, রাজস্থানে ঝলসে মৃত্যু চার জনের


আজমের, ২৮ মে (হি.স.): রাজস্থানের আজমের জেলার শ্রীরামপুরা গ্রামে চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের চার জনের ঝলসে মৃত্যু হয়েছে। পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বরোদা থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধরী, তাঁর মা পুষি দেবী, তাঁর স্ত্রী সুরজ্ঞান দেবী ও ভাইঝি মহিমা গাড়িতে ছিলেন। অগ্নিদগ্ধ হয়ে তাঁরা মারা গিয়েছেন। পুষিদেবী হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে স্করপিও গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় গাড়িতে আগুন ধরে যায়। কী কারণে আগুন লাগল গাড়িতে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আজমের শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বোরাদা থানার অন্তর্গত শ্রীরামপুরা গ্রামে ভোর সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানিয়েছেন, নিহতরা হলেন প্রাক্তন সরপঞ্চ রাম সিং চৌধুরী, তাঁর মা ও প্রাক্তন সরপঞ্চ পুষি দেবী, তাঁর স্ত্রী ও তাঁদের ভাইঝি মহিমা। পুলিশ জানিয়েছে, পুষি দেবী বুকে ব্যথার কথা জানালে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়িটিতে আগুন লেগে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande