ভারত-দক্ষিণ কোরিয়া সিইপিএ উন্নয়ন চুক্তি দ্রুত সম্পন্নে প্রতিশ্রুতিবদ্ধ
নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি কমানো এবং আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) উন্নীত করার বিষয়ে ফের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ভারতের ব
ভারত-দক্ষিণ কোরিয়া সিইপিএ উন্নয়ন চুক্তি দ্রুত সম্পন্নে প্রতিশ্রুতিবদ্ধ


নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি কমানো এবং আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) উন্নীত করার বিষয়ে ফের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-কোরিয়া সিইপিএ উন্নয়ন সংক্রান্ত দ্বাদশ দফার বৈঠকে দুই দেশ আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে। বৈঠকে ভবিষ্যতমুখী ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

এই বৈঠকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বাণিজ্য বিভাগের যুগ্ম সচিব কপিল চৌধুরী এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রকের ট্রেড অ্যাগ্রিমেন্ট পলিসির মহাপরিচালক পার্ক গ্যুন-ওহ যৌথভাবে সভাপতিত্ব করেন।

দুই দেশ ডিজিটাল বাণিজ্য, সাপ্লাই চেইন এবং কৌশলগত শিল্প সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিইপিএ আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে একাধিক উপ-গোষ্ঠী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ভারত-কোরিয়া বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০ এপ্রিল ২০২৬-এ স্বাক্ষরিত যৌথ ঘোষণাপত্র অনুযায়ী, কোরিয়ার রাষ্ট্রপতির ভারত সফরের সময় কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু সিইপিএ উন্নয়ন সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। এই চুক্তিকে আধুনিক রূপ দেওয়া এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি-সহ বিভিন্ন উদ্বেগের সমাধান করাই এই আলোচনার মূল লক্ষ্য।।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande