
বেঙ্গালুরু, ২৮ মে (হি.স.): যাবতীয় জল্পনার অবসান! কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া। বৃহস্পতিবার নিজের বাসভবনে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান প্রবীণ কংগ্রেস নেতা। সিদ্দারামাইয়ার সম্ভাব্য উত্তরাধিকারী উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও বৈঠকে উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রীর দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন সিদ্দারামাইয়া। কিন্তু রাজ্যপাল থাওরচাঁদ গেহলট এখন বেঙ্গালুরুতে নেই। পারিবারিক কারণে বুধবার রাতে মধ্যপ্রদেশের ইনদওরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। পরবর্তী পরিস্থিতির দিকে এখন নজর রাজনৈতিক মহলের।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ