সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করে ঈদের শুভেচ্ছা উপরাষ্ট্রপতির
নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): ঈদ-উল-আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। সবার সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য কামনা করেছেন উপরাষ্ট্রপতি। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে উপরাষ্ট্রপতি জানান, পবিত্র ঈদ-উল-আজহার উপলক্ষে সকলকে আন্তরি
সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করে ঈদের শুভেচ্ছা উপরাষ্ট্রপতির


নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): ঈদ-উল-আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। সবার সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য কামনা করেছেন উপরাষ্ট্রপতি। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে উপরাষ্ট্রপতি জানান, পবিত্র ঈদ-উল-আজহার উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব সকলের জন্য শান্তি, সুখ ও সদ্ভাব বয়ে আনুক। ঈদ মোবারক!

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ-উল-আজহার। ঈদ উপলক্ষ্যে দেশবাসী বিশেষ করে মুসলিম ধর্মবালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করে ঈদের শুভেচ্ছা উপরাষ্ট্রপতিও।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande