পুরসভার বেআইনি নির্মাণ ভাঙার নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা, ২৯ মে (হি.স.) : কলকাতা পুরসভা (কেএমসি) কর্তৃক জারি করা বেশ কিছু ভাঙার নোটিসের ওপর শুক্রবার অন্তর্বর্তীকালীন ‘যথাস্থিতি’ (স্ট্যাটাস কু) বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দক্ষিণ-পূর্ব কলকাতার তিলজলা ও তোপসিয়া এলাকার কিছু কথিত বেআইনি
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ২৯ মে (হি.স.) : কলকাতা পুরসভা (কেএমসি) কর্তৃক জারি করা বেশ কিছু ভাঙার নোটিসের ওপর শুক্রবার অন্তর্বর্তীকালীন ‘যথাস্থিতি’ (স্ট্যাটাস কু) বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দক্ষিণ-পূর্ব কলকাতার তিলজলা ও তোপসিয়া এলাকার কিছু কথিত বেআইনি বহুতল ও নির্মাণকে কেন্দ্র করে এই নোটিসগুলি জারি করেছিল পুরসভা।

উল্লেখ্য, সম্প্রতি তিলজলা এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পরই নড়েচড়ে বসে পুর প্রশাসন। তিলজলা ও তোপসিয়া এলাকার একাধিক বহুতলকে বেআইনি নির্মাণ হিসেবে চিহ্নিত করে সেগুলি ভেঙে ফেলার নোটিস জারি করে কলকাতা পুরসভা।

এদিন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে মামলাটির শুনানি হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ২২ জুন নিয়মিত বেঞ্চের সামনে হবে।

আদালতে আবেদনকারীদের পক্ষে উপস্থিত আইনজীবীরা সওয়াল করেন যে, ওই সমস্ত ভবনের ভাড়াটেদের ঘর খালি করার জন্য অত্যন্ত কম সময়ের নোটিস দেওয়া হয়েছিল, যা আইনসঙ্গত নয়। অন্যদিকে, পুরসভার পক্ষের আইনজীবী আদালতকে জানান, যেসব বহুতলকে নোটিস পাঠানো হয়েছে, সেগুলির কোনও অনুমোদিত বা পাস হওয়া বিল্ডিং প্ল্যান (নকশা) ছিল না। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আগামী শুনানি পর্যন্ত ভাঙার কাজের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande