নবান্নে জনগণনা সংক্রান্ত বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হাওড়া, ২৯ মে (হি.স.): বঙ্গে জনগণনা শুরু হচ্ছে আগামী ১ আগস্ট থেকে। শুক্রবার নবান্নে এই সংক্রান্ত এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ডিজিটাল মাধ্যমে এবং ব্যক্তি নথিভুক্ত (সেল্ফ এনুমারেশন) করার সুবিধা থাকবে এই পদ্ধতিতে। ১৫ আগস্ট পর্যন্ত থাক
শুভেন্দু অধিকারী


হেল্প লাইন


হাওড়া, ২৯ মে (হি.স.): বঙ্গে জনগণনা শুরু হচ্ছে আগামী ১ আগস্ট থেকে। শুক্রবার নবান্নে এই সংক্রান্ত এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ডিজিটাল মাধ্যমে এবং ব্যক্তি নথিভুক্ত (সেল্ফ এনুমারেশন) করার সুবিধা থাকবে এই পদ্ধতিতে। ১৫ আগস্ট পর্যন্ত থাকছে সেলফ এনুমারেশন ব্যবস্থা। কাজ চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।

মুখ্যমন্ত্রী শুক্রবার জানান, এবারই প্রথম জিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা। শুভেন্দু স্পষ্টভাবে বলেন, জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। অনুপ্রবেশকারীদের জন্য বদলেছে জনবিন্যাস। মনে রাখবেন এর সঙ্গে রাজনীতি বা জাতপাতের কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী বলেন, গোটা প্রক্রিয়া নিয়ে আমজনতার যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে চালু করা হচ্ছে হেল্প লাইন নম্বর। দেশব্যাপী যে নম্বরটি চালু করা হবে, সেটি হল ১৮৫৫। চালু করা হবে আরেকটি ল্যান্ড লাইন নম্বর। সেটি- ০৩৩-২৩৩৫–৯৫০৩। চালু করা হয়েছে ওয়েবসাইট- www.westbengal.census.gov.in

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় শেষ জনগণনা হয়েছে ২০১১ সালে। পূর্বতন সরকার তারপর আর জনগণনা করেনি। তবে এখন বাংলার যা পরিস্থিতি, অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাই জনগণনা জরুরি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande