শুক্রবার পতন শেয়ার বাজারে, কিছুটা উঠলো টাকার দর
মুম্বই, ২৯ মে (হি.স.): দেশে প্রত্যাশার তুলনায় বৃষ্টি কম হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গেই আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা বহাল। এই সমস্ত কারণে শুক্রবার ধাক্কা খেল দেশের শেয়ার বাজার। এক ধাক্কায় এক হাজার পয়েন্টেরও বেশি
শেয়ার বাজার


মুম্বই, ২৯ মে (হি.স.): দেশে প্রত্যাশার তুলনায় বৃষ্টি কম হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গেই আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা বহাল। এই সমস্ত কারণে শুক্রবার ধাক্কা খেল দেশের শেয়ার বাজার। এক ধাক্কায় এক হাজার পয়েন্টেরও বেশি নামল সেনসেক্স। নিফটিও তলিয়ে গেল সাড়ে তিনশো পয়েন্টের বেশি। তবে এই রক্তক্ষরণের বাজারেও কিছুটা স্বস্তি দিয়েছে ভারতীয় টাকার দর।

বৃহস্পতিবার দেশের শেয়ার বাজার বন্ধ ছিল। ফলে বুধবারের পর শুক্রবার যখন বাজার খোলে, তখন থেকেই লগ্নিকারীদের মধ্যে বিক্রির হিড়িক দেখা যায়। দিন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ১০৯২.০৬ পয়েন্ট পড়ে থিতু হয়েছে ৭৪,৭৭৫.৭৪ অঙ্কে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি ৩৫৯.৪০ পয়েন্ট নেমে বন্ধ হয়েছে ২৩,৫৪৭.৭৫ অঙ্কে।

শেয়ার বাজারে ধস নামলেও বিদেশি মুদ্রার বাজারে কিন্তু উল্টো ছবি দেখা গেছে। শুক্রবার মার্কিন ডলারের সাপেক্ষে বেশ কিছুটা শক্তিশালী হয়েছে ভারতীয় টাকা। প্রতি ডলার ৫৩ পয়সা নেমে ভারতীয় টাকার মূল্য হয়েছে ৯৫.০৫ টাকা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande