
বার্সিলোনা, ৩ মে (হি.স.): প্রত্যাশামতো ফুটবল খেলতে না পারলেও জয় পেয়েছে বার্সিলোনা। ওসাসুনার মাঠে কঠিন লড়াইয়ে ২-১ গোলের জয় তুলে নিয়ে লা লিগা শিরোপা পাওয়ার লক্ষ্যে বড় ধাপ অতিক্রম করল বার্সিলোনা।
শনিবার (২ মে) রাতের ম্যাচে প্রথমার্ধে বল দখলে দুটি দল এগিয়ে থাকলেও আক্রমণে ধার দেখাতে পারেনি বার্সিলোনা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়াতে দলে তিনটি পরিবর্তন আনে কোচ হ্যান্সি ফ্লিক। সেই পরিবর্তনের ফল আসে ম্যাচের শেষদিকে ৮১ মিনিটে। রবার্ট লেভানডোভস্কি হেডে গোল করে দলকে এগিয়ে দেন। কিছুক্ষণ পর ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন।
তবে ম্যাচের উত্তেজনা তখনও শেষ হয়নি। দ্রুতই এক গোল শোধ করে চাপ বাড়ায় ওসাসুনা। তবে শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বার্সিলোনা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গেল বার্সিলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৪। ফলে শিরোপা জয়ের পথ এখন অনেকটাই পরিষ্কার ফ্লিকের দল বার্সিলোনার জন্য।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি