মরসুম শেষে ইস্ট বেঙ্গল ছাড়ছেন কোচ অস্কার ব্রুজোন
নয়া দিল্লি , ৩ মে(হি.স.):চলমান ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৫-২৬ মরসুমের শেষে ইস্ট বেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোন তার কোচের পদ ছাড়বেন বলে রবিবার জানিয়েছেন। এক সাংবাদিক সম্মেলনে ব্রুজোন বলেছেন, “আমি জানাতে চাই যে, আগামী ৩১ মে মরসুম শেষ হওয
মরসুম শেষে ইস্ট বেঙ্গল ছাড়ছেন কোচ অস্কার ব্রুজোন


নয়া দিল্লি , ৩ মে(হি.স.):চলমান ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৫-২৬ মরসুমের শেষে ইস্ট বেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোন তার কোচের পদ ছাড়বেন বলে রবিবার জানিয়েছেন।

এক সাংবাদিক সম্মেলনে ব্রুজোন বলেছেন, “আমি জানাতে চাই যে, আগামী ৩১ মে মরসুম শেষ হওয়ার পর আমি ইস্ট বেঙ্গলের সাথে আর থাকব না।”

“সিদ্ধান্তটি আমার। এর সঙ্গে অর্থনীতির কোনও সম্পর্ক নেই। ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই। ক্লাব কর্তৃপক্ষ আমাকে রাখতে চায় কি না, তার সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই। আইএসএল-এ আমরা কোন অবস্থানে শেষ করতে যাচ্ছি, তার সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই,” তিনি বলেছেন।

ব্রুজোন আরও বলেছেন যে, সহকারী কোচ আদ্রিয়েন রুবিও এবং ট্রেনার হাভিয়ের সানচেজও মরসুমের শেষে দল ছেড়ে চলে যাবেন।

ব্রুজোন ২০২৪ সালের অক্টোবরে কোচ কার্লেস কুয়াদ্রাতের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এর আগে ২০১৫ সালে তিনি নিকোলাস আনেলকার অধীনে মুম্বই সিটির সহকারী ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে ইস্ট বেঙ্গলের হয়ে তিনি ৪৩টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ছিল ২১টি জয়, ১০টি ড্র এবং ১২টি পরাজয়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande