পুণে ও পিম্পরি চিঞ্চওয়াড় বিষমদ কাণ্ডে সাসপেন্ড মোট ১৮ জন
পুণে ও পিম্পরি চিঞ্চওয়াড়, ৩০ মে (হি.স.): মহারাষ্ট্রের পুণে ও পিম্পরি চিঞ্চওয়াড়ে বিষমদ খেয়ে ১৪ জনের মৃত্যুর ঘটনায় কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। পুণের রাজ্য আবগারি বিভাগের সুপারিনটেনডেন্ট অতুল কানাড়ে জানিয়েছেন, পুণে-তে বিষমদে মৃত্যুর ঘটনায় রাজ্য আবগ
পুণে ও পিম্পরি চিঞ্চওয়াড় বিষমদ কাণ্ডে সাসপেন্ড মোট ১৮ জন


পুণে ও পিম্পরি চিঞ্চওয়াড়, ৩০ মে (হি.স.): মহারাষ্ট্রের পুণে ও পিম্পরি চিঞ্চওয়াড়ে বিষমদ খেয়ে ১৪ জনের মৃত্যুর ঘটনায় কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। পুণের রাজ্য আবগারি বিভাগের সুপারিনটেনডেন্ট অতুল কানাড়ে জানিয়েছেন, পুণে-তে বিষমদে মৃত্যুর ঘটনায় রাজ্য আবগারি বিভাগ তিনজন ইন্সপেক্টর, ৬ জন সাব-ইন্সপেক্টর এবং বিভাগের আরও চারজন কর্মী-সহ ১৩ জন আধিকারিককে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

এছাড়াও পিম্পরি চিঞ্চওয়াড় বিষমদ কাণ্ডে ৫ জনকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশ কমিশনার বিনয় কুমার চৌবে দাপোদি থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর-সহ ৫ জন পুলিশ কর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। উল্লেখ্য, পিম্পরি চিঞ্চওয়াড়ে বিষমদ কাণ্ডে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande