দিল্লিতে যুবককে কুপিয়ে খুন তিন নাবালকের, একাধিক ধারায় মামলা রুজু
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): রাজধানী দিল্লিতে ২৬ বছর বয়সী এক যুবককে কুপিয়ে খুন করলো তিন নাবালক। মৃতের নাম - আরবাজ। শুক্রবার দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকার সি-ব্লকে ঝগড়ার সময় তিন নাবালক আরবাজকে ছুরি দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরবা
দিল্লিতে যুবককে কুপিয়ে খুন তিন নাবালকের, একাধিক ধারায় মামলা রুজু


নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): রাজধানী দিল্লিতে ২৬ বছর বয়সী এক যুবককে কুপিয়ে খুন করলো তিন নাবালক। মৃতের নাম - আরবাজ। শুক্রবার দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকার সি-ব্লকে ঝগড়ার সময় তিন নাবালক আরবাজকে ছুরি দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরবাজ মারা যায়। তিন নাবালককেই পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার সকালে দিল্লির পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীরপুরী থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১)/১২৬/৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই খুনের ঘটনায় অভিযুক্ত তিন নাবালককে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সূত্রের উপর ভিত্তি করে, পুলিশ তিন নাবালককে গ্রেফতার করে। খুনে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande