
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার নিট-ইউজি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্নফাঁস বন্ধ করার কোনও ইচ্ছাই নেই সরকারের। শনিবার এক ভিডিও বার্তায় কেজরিওয়ালের সরকারের সমালোচনা করেন।
তিনি স্পষ্টতই বলেন, নিট-এর প্রশ্নপত্র ফাঁস রোধ করতে বায়ুসেনার বিমান ব্যবহার করা হবে। এতে কি প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে? আমাদের সরকার কীভাবে একজন অশিক্ষিতের মতো কথা বলতে পারে? প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার কোনও ইচ্ছাই তাদের নেই। দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি মাফিয়াদের খপ্পরে পড়েছে। এর সমাধান করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একা কেউ কিছু করতে পারে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ