তুলা আমদানিতে শুল্ক প্রত্যাহার কেন্দ্রের, স্বস্তি বস্ত্রশিল্পে
নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : দেশে তুলার সরবরাহ বাড়ানো এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। তুলা আমদানির উপর আরোপিত সমস্ত শুল্ক এবং কৃষি পরিকাঠামো ও উন্নয়ন উপকর (এআইডিসি) সাময়িকভাবে সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণ
তুলা আমদানিতে শুল্ক প্রত্যাহার কেন্দ্রের, স্বস্তি বস্ত্রশিল্পে


নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : দেশে তুলার সরবরাহ বাড়ানো এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। তুলা আমদানির উপর আরোপিত সমস্ত শুল্ক এবং কৃষি পরিকাঠামো ও উন্নয়ন উপকর (এআইডিসি) সাময়িকভাবে সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে।

বস্ত্র মন্ত্রকের তরফে শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের এই সিদ্ধান্ত আগামী ১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে এবং ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।

কেন্দ্রের দাবি, দেশের বাজারে পর্যাপ্ত তুলা সরবরাহ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এর ফলে বস্ত্র ও পোশাক শিল্পে কাঁচামালের ঘাটতি কমবে এবং উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে। এর সুফল উৎপাদকদের পাশাপাশি ভোক্তারাও পাবেন বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) সংস্থাগুলি সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ বস্ত্রশিল্পের সরবরাহ ব্যবস্থায় এই সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাঁচামালের খরচ কমলে তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও উৎপাদন দক্ষতা বাড়বে।

শিল্পমহলের একাংশের মতে, তুলা আমদানিতে শুল্কমুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় বস্ত্রশিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। একইসঙ্গে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি দেশীয় উৎপাদনেও স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande